এশিয়ান গেমসে টেবিল টেনিসে সাফল্যের আরও এক ধাপ এগোলেন বাংলার মেয়ে সুর্থীতা মুখার্জী

Ground Report : এশিয়ান গেমসে টেবিল টেনিসে সাফল্যের আরও এক ধাপ এগোলেন বাংলার মেয়ে সুর্থীতা মুখার্জী। সিঙ্গেলস বিভাগে পাকিস্তানের এলীনা খানকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছেন তিনি। সুর্থীতার জয়ের খবর বাড়িতে....

এশিয়ান গেমসে টেবিল টেনিসে বাংলার সুর্থীতা মুখার্জীর সাফল্য

Ground Report : এশিয়ান গেমসে টেবিল টেনিসে সাফল্যের আরও এক ধাপ এগোলেন বাংলার মেয়ে সুর্থীতা মুখার্জী। সিঙ্গেলস বিভাগে পাকিস্তানের এলীনা খানকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছেন তিনি। সুর্থীতার জয়ের খবর বাড়িতে পৌঁছতেই খুশির হাওয়া ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদরাল এলাকায়। প্রতিবেশীরাও আনন্দে মেতে ওঠেন।

নিজের বাড়িতে বসে সুর্থীতার মা জানান, মেয়ে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে—এই খবর তাঁদের কাছে অত্যন্ত গর্বের। তিনি বলেন, “এই নিয়ে ও তিনটি এশিয়ান গেমস খেলছে। আমি চাই, ও চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরুক। সামনে পরপর আরও খেলা রয়েছে। ওর লক্ষ্য আগামী অলিম্পিক।”

সুর্থীতার মায়ের কথায়, মেয়ের এই সাফল্যে পরিবার এবং এলাকার মানুষ অত্যন্ত খুশি। আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিকভাবে ভালো ফল করে সুর্থীতা দেশের মুখ উজ্জ্বল করুক, এটাই তাঁদের প্রত্যাশা।

পাশাপাশি তিনি জানান, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ সুর্থীতার সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁকে তিন লক্ষ টাকা দিয়েছেন বলে জানান তিনি। পরিবারের আশা, এই উৎসাহ সুর্থীতাকে আগামী দিনে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে।