নিউটাউন: সনাতন ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনে এবার দুর্গাপুজোর বিশেষ থিম তুলে ধরতে চলেছেন নিউটাউনের সনাতনী দুর্গাপুজোর উদ্যোক্তারা। পুজোর থিমের প্রথম ধাপেই থাকছে বিজ্ঞানের অভিনব উপস্থাপনা।
সোমবার ইসরোর ডিরেক্টরের হাতে উদ্বোধন হল বিশেষ প্রদর্শনী। একটি হাই-টেক গাড়িকে কেন্দ্র করে প্রদর্শনীর প্রাথমিক চমক প্রকাশ্যে আনা হয়েছে। এরপর রাজ্য বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধিকর্তা এবং মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সুব্রত গুপ্তের উপস্থিতিতে প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্যোক্তাদের দাবি, শুধুমাত্র পুজোর আচার-অনুষ্ঠান নয়, বিজ্ঞানের নানা দিককে সামনে রেখে সনাতন ভাবনার সঙ্গে আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটানোই এবারের বিশেষ আকর্ষণ। বিজ্ঞানের মধ্য দিয়ে সনাতনের ভাবনাকে তুলে ধরে দুর্গাপুজোর থিমের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন উদ্যোক্তারা।
নিউটাউনের এই পুজোয় বিজ্ঞান, প্রযুক্তি ও সনাতন ভাবনার এই মেলবন্ধন কতটা নজর কাড়ে, এখন সেদিকেই নজর।